ওয়েবডেস্ক : প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচারের যাবতীয় দায়িত্ব এই ১২ জন কাঁধে তুলে নেবেন। এছাড়া দলনেত্রীর পরামর্শ তো থাকছেই। সবমিলিয়ে এই নক্ষত্ররাই দলকে লোকসভা ভোটে পথ দেখাবেন।১২ জনের কমিটি এই কমিটিতে রয়েছেন - সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত মুখোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন।
![]() |
| https://www.facebook.com/AITCofficial/ |
পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথাই মানুষকে জানিয়ে প্রচার শুরু হবে। এছাড়া বিজেপির অপপ্রচারের বিরুদ্ধেও প্রচার চালানো হবে। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে শাসক দল প্রচার করে ভোট চাইবে বলে জানানো হয়েছে।


No comments:
Post a Comment