ওয়েবডেস্ক,ফেব্রুয়ারি ২৭, ২০১৯ :টানা ৪০ বছর ধরে একবারও মামলা হারেননি দুঁদে আইনজীবী বাদল। যুক্তি, পাল্টা যুক্তি সাজানোর খেলা ছেড়ে এ বার তিনি ময়দানে নেমেছেন সত্যের সন্ধানে।‘বদলা’-র ট্রেলরেই বাজিমাত করেছেন তাপসী-অমিতাভ জুটি। ছবিতে তাপসীর চরিত্র একটি খুনের মামলায় অভিযুক্ত। আর তাঁর আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।
ট্রেলরেও দেখা গিয়েছে নিজের মক্কেল তাপসীর থেকে সব শোনার পর তিনটি প্রশ্ন জেগেছে আইনজীবী অমিতাভের মনে। আর সেই উত্তর খুঁজতে গিয়েই দর্শকদের মনে জাগবে আরও একটি প্রশ্ন। বারবার ভাবতে বাধ্য হবেন কে আসল খুনি, তাপস্ নাকি অন্য কেউ? নাকি পুরোটাই সাজানো, ভাঁওতা ছাড়া আর কিছুই নয়। জমজমাট এই থ্রিলারই দেবে সব প্রশ্নের উত্তর।
এ বার ফের আর এক বাঙালি পরিচালকের হাত ধরেই পর্দায় ফিরছে এই জুটি। সুজয় ঘোষের আগামী থ্রিলার ‘বদলা’-তে দেখা যাবে বিগ বি এবং তাপসীকে। এ বার ‘বদলা’-তেও এক পোড় খাওয়া আইনজীবী বাদল গুপ্তর চরিত্রে দেখা যাবে অমিতাভকে।


No comments:
Post a Comment