DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Thursday, February 28, 2019

পার্বত্য ‘ব্রহ্মাস্ত্র বাহিনী’কে নির্দেশ সেনা কমান্ডারের,চ্যালেঞ্জের জন্য তৈরি থাকুন,

ওয়েবডেস্ক,28 ফেব্রুয়ারি, ২০১৯: এদিন ব্রহ্মাস্ত্র বাহিনীর প্রত্যেককে ইস্টার্ন কমান্ডের সেনা কমান্ডার নির্দেশ দেন, নিরাপত্তাজনিত যে কোনও চ্যালেঞ্জের জন্য নিজেদের তৈরি রাখতে। সেনা সূত্রে জানা গিয়েছে,প্রয়োজনে পাকিস্তানের সীমান্তেও নিয়ে যাওয়া হতে পারে ব্রহ্মাস্ত্র বাহিনীকে। পর্বতে যুদ্ধের জন্য তাদের সেই অস্ত্র নিয়ে অনুশীলনও করতে হয়।‘সুপার হারকিউলিস’-এর মাধ্যমে চলছে কমান্ডোদের মহড়া। বার্তা পেলে যাতে সঙ্গে সঙ্গে ব্রহ্মাস্ত্র সেনাকে নিয়ে হারকিউলিস পার্বত্য সীমান্তের দিকে রওনা হতে পারে, সেই ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

 রুক্ষ পাহাড় থেকে শুরু করে ‘হাই অলটিচিউড’ বা উঁচু জায়গা, যে কোনও এলাকা থেকে সহজে শত্রুর মোকাবিলা করতে পারে এই বাহিনী। যে কোনও সময়ে যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে হতে পারে। তা মোকাবিলার জন্য তৈরি থাকতে হবে প্রতিটি মুহূর্তে। সীমান্তে লাগাতার ভারত-পাক সংঘর্ষে উত্তেজনার পারদ তুঙ্গে। দেশের প্রতিটি সেনা ঘাঁটি ও বায়ুসেনা ঘাঁটি শুধুমাত্র বার্তার অপেক্ষায়। এমতাবস্থায় বুধবার বর্ধমানের পানাগড়ের ফৌজি ঘাঁটিতে গিয়ে ‘ব্রহ্মাস্ত্র সেনা’কে তৈরি থাকার নির্দেশ দিয়ে এলেন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সেনা কমান্ডার।ইতিমধ্যে এই বাহিনীর জন্য বিশেষ অস্ত্রাগারও তৈরি হয়েছে।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...