**সেভ ড্রাইভ সেভ লাইফ কে সামনে রেখে কুচবিহার পুলিশের পক্ষ থেকে আজ কোচবিহার উৎসব অডিটোরিয়ামে একটি অণু নাটক প্রতিযোগিতা**
নিজস্ব প্রতিনিধি ,১১ ই ফেব্রুয়ারি, কোচবিহার:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেভ ড্রাইভ সেভ লাইফ কে সামনে রেখে কুচবিহার পুলিশের পক্ষ থেকে আজ কোচবিহার উৎসব অডিটোরিয়াম হলে কোচবিহারের আটটি নাট্য সংস্থা কে নিয়ে এক অণু নাটক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা উপস্থিত ছিলেন কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা অতিরিক্ত জেলা শাসক জ্যোতির্ময় তাতে সহ অন্যান্য আধিকারিকরা।এই অনুষ্ঠানে জীবন বাঁচাও তথা সেভ ড্রাইভ সেভ লাইফ কে সামনে রেখেই প্রত্যেকটি দল ২০ মিনিট করে তাদের নাটক উপস্থাপন করবেন। সবশেষে তিনজন দলকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে পুরস্কার দেওয়া হবে । এই অনুষ্ঠানে আজ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী তথা বাস মালিকরা এবং পুলিশে কর্তব্যরত কর্মচারীর অংশগ্রহণ করেন।


No comments:
Post a Comment