DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, February 26, 2019

আসছে অক্ষয়ের ‘কেশরী’১০ হাজার পাঠান সেনার মুখোমুখি মাত্র ২১ শিখ

**আসছে অক্ষয়ের ‘কেশরী’১০ হাজার পাঠান সেনার মুখোমুখি মাত্র ২১ শিখ** 


ওয়েবডেস্ক,২৬ ফেব্রুয়ারি :

মারকাটারি অ্যাকশন, রক্ত গরম করা সংলাপ, দুর্দান্ত লোকেশন আর ঐতিহাসিক প্রেক্ষাপটের মোড়কে আগামী ২১ মার্চ রিলিজ করতে চলেছে ‘কেশরী’।সেনাবাহিনীতে থাকা যাঁরা ব্রিটিশদের কথার অবধ্য হতেন, মোট কথা আর পাঁচজনের থেকে যাঁদের স্বভাব ছিল একটু আলাদা, শাস্তিস্বরূপ তাঁদেরকেই পাঠানো হত সারাগারহি ফোর্টের দেখাশোনার দায়িত্বে। আর এই কঠিন শাস্তিই পেয়েছিলেন শিখ রেজিমেন্টের ইশার সিং। তবে বিন্দুমাত্র বিচিলিত না হয়েই শাস্তির গন্তব্যে পৌঁছে যান তিনি। সেখানে হাজির ছিলেন আরও ২০জন শিখ সেনা। আর তারপরেই শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ এবং বিখ্যাত যুদ্ধ। যেখানে একপক্ষে ছিলেন দশ হাজার পাঠান। আর এক দিকে মাত্র ২১ জন।

সামনে দাঁড়ানো দশ হাজার পাঠান সেনার বিরুদ্ধে বীরদর্পে লড়াই করেন ২১ জন সর্দারজি। তাঁদের নেতৃত্ব দেন ইশার সিং। মাত্র ২১ জন শিখ সেনাই সেদিন যুদ্ধক্ষেত্রে নাকানিচোবানি খাইয়ে ছেড়েছিল পাঠানদের। বিশাল পাঠানবাহিনীর কাছে অবশ্য যুদ্ধে হেরে যায় শিখ রেজিমেন্ট। শহিদ হন ২১ জন সেনা। কিন্তু তাঁদের বীরত্ব এবং শৌর্যের কথা আজও লোকমুখে প্রচলিত।
ছবিতে ইশার সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। যাঁর লক্ষ্য একটাই, যে ভাবেই হোক তাঁর পাগড়ির ‘গেরুয়া’ রংয়ের মান রাখা। রিলিজ হয়েছে ছবির ট্রেলর। যেখানে ইশারকে বলতে শোনা গিয়েছে, “একজন ব্রিটিশ আমায় একবার বলেছিলেন, তুমি গোলাম। বলেছিল ভারতে সব কাপুরুষদের জন্ম হয়। এ বার তাঁদের জবাব দেওয়ার সময় এসেছে।” মাথায় ভারী গেরুয়া রংয়ের পাগড়ি, সঙ্গে চোস্ত শিখ বুলি—-‘কেশরী’ ছবিতে অক্ষয়ের ইউএসপি এটাই। ট্রেলরের ঝলক বলছে, অক্ষয়ের চোখ ধাঁধানো অভিনয়ও দর্শকদের মুগ্ধ করবে বলেই মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা।


ব্রিটিশ ভারতের আফগানিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সারাগারহি ফোর্ট। আফগান সেনার হাত থেকে এই ফোর্ট রক্ষার দায়িত্বে ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির শিখ রেজিমেন্ট। ১৮৯৭ সালে এই ফোর্ট দখল নিতে আক্রমণ করে ১০ হাজার পাঠান সেনা। তাদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছিলেন মাত্র ২১ শিখ জওয়ান। এই বীরগাথাকেই বড়পর্দায় নিয়ে আসছে ‘কেশরী’।
২১জন শিখের এই অদম্য লড়াইয়ের কাহিনীই এ বার আসছে বড় পর্দায়। ছবির নাম ‘কেশরী’।  

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...