DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, February 26, 2019

জইশের সবথেকে বড় ঘাঁটি ধ্বংস করেছে ভারত

***জইশের সবথেকে বড় ঘাঁটি ধ্বংস   করেছে ভারত***


ওয়েবডেস্ক,দিল্লি, ২৬ ফেব্রুয়ারি :পুলওয়ামার পর ভারতে আরও হামলার ছক কষেছিল জইশ-এ-মহম্মদ, এমন চাঞ্চল্যকর দাবি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিজয় গোখলে বলেন, ‘‘দেশে আরও আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল জইশ। এজন্য প্রশিক্ষণ চালানো হচ্ছিল বলে খবর পেয়েছিলাম। সেকারণেই বালাকোটে এদিন জইশ ঘাঁটিতে হানা দেওয়া হল।’’


 বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বালাকোটের ওই প্রশিক্ষণ শিবিরের মাথায় ছিলেন মাসুদ আজহারের আত্মীয় মৌলনা ইউসুফ আজহার।উল্লেখ্য, মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার ১২টি ‘মিরাজ ২০০০’ বিমান জঙ্গি ঘাঁটি ধ্বংস করে।

এদিন বালাকোটে জইশের সবথেকে বড় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। জইশ-এ-মহম্মদের বহু জঙ্গি, সিনিয়র কমান্ডার, প্রশিক্ষকরা মারা গিয়েছে।

 ভারতীয় বায়ুসেনার সূত্র মারফৎ এএনআই জানিয়েছে, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এই অভিযান চালায়। হাজার কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...