**পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড গাজ়ি ও কমান্ডার কামরান সেনার গুলিতে খতম**
সৌজন্যে ওয়েব ডেস্ক,18feb,2019- পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড গাজ়ি ও কমান্ডার কামরান সেনার গুলিতে খতম । গাজ়ি জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজ়হারের খুবই বিশ্বস্ত এবং কাছের লোক ছিল ।পরিকল্পনা ছিল ৯ ফেব্রুয়ারির (আফজ়ল গুরুর মৃত্যুদিন) মধ্যে পুলওয়ামার মাটিতে বড় কোনও হামলার
। ২০১৮ সালে নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয় মাসুদ আজ়হারের ভাইপো উসমান। এর বদলা নিতে গাজ়ি ও আরও দুই জঙ্গিকে কাশ্মীরে পাঠানো হয়েছিল।
আজ ভোররাত থেকে পুলওয়ামায় সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। সেনার কাছে খবর ছিল কামরান এবং গাজ়ি পুলওয়ামায় পিংলান গ্রামের একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। এরপরেই সেখানে অভিযান চালায় সেনা। গোটা এলাকাটি তারা ঘিরে ফেলে।
সূত্রে খবর, IED বিশেষজ্ঞ গাজ়িই আদিল দারকে প্রশিক্ষণ দিয়েছিল। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র কনভয়ে আদিলই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটায়। গাজ়ি জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজ়হারের খুবই বিশ্বস্ত এবং কাছের লোক ছিল।পুলওয়ামায় হামলার কিছুদিন আগে জঙ্গি-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ চলাকালীন গাজ়ি ওরফে রশিদ আফঘানি কাশ্মীর ছেড়ে পালানোর চেষ্টা করেছিল ।
বিস্তারিত জানতে চোখ রাখুন- CCON DIGITAL BANGLA -র পর্দায় ।
আমাদের ফেসবুক পেজ :-https://www.facebook.com/ccondigitalbangla
আমাদের Youtube চ্যানেল:- ccon digital bangla 24


No comments:
Post a Comment