**উচ্চমাধ্যমিকে কড়া সংসদ ,ফোন নিয়ে ধরা পড়লেই বাতিল হতে পারে রেজিস্ট্রেশন**
ওয়েবডেস্ক,24/02/2019- উচ্চমাধ্যমিকে কড়া সংসদ ,ফোন নিয়ে ধরা পড়লেই বাতিল হতে পারে রেজিস্ট্রেশন,
সংসদ সভাপতি বলেন, "কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অপরাধের গুরুত্ব বুঝে রেজিস্ট্রেশনও বাতিল করা হবে ।চলতি বছরে মাধ্যমিক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। তা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক হয়। তাই পরীক্ষা শেষের আগে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। " পাশাপাশি ইনভিজ়িলেটররাও পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে ডিটেকটর দিয়ে ইনভিজ়িলেটর ও পরীক্ষার্থীদের কাছে মোবাইল রয়েছে কি না তা দেখা হবে।এছাড়া, ভেনু সুপারভাইজ়ারদের কাছে এগজ়াম সিকিউরিটি ফরম্যাট দেওয়া হচ্ছে।
ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় ৬৩ হাজার বেশি। আজ একথা জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। ,মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লাখ ১৬ হাজার ২৪৩ জন।
উচ্চমাধ্যমিকে প্রায় ২৫০টি সংবেদনশীল ও ২৫০টি তুলনামূলকভাবে কম সংবেদনশীল পরীক্ষাকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সেগুলির তালিকা সাইবার সেলের কাছে পাঠানো হয়েছে।কেউ নির্দেশ লঙ্ঘন করে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকলে ফর্ম ফিলাপ করে তা সংসদে পাঠাবে ভেনু সুপারভাইজ়ার। এছাড়া সংসদের সভাপতি জানান, পরীক্ষা শুরুর পর প্রথম এক ঘণ্টা পড়ুয়ারা টয়লেটে যেতে পারবে না। পাশাপাশি, অভিভাবকদের গুজব এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংসদ সভাপতি।
বিস্তারিত জানতে চোখ রাখুন- CCON DIGITAL BANGLA -র পর্দায় ।
আমাদের ফেসবুক পেজ :-https://www.facebook.com/ccondigitalbangla
আমাদের Youtube চ্যানেল:- ccon digital bangla 24


No comments:
Post a Comment